চারঘাট-বাঘার সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ছোট ভাই সাইফুল ইসলাম বাদলের কাছ থেকে একটি টিউবয়ের চেয়ে ছিলেন বাঘার দীঘা অমরপুর গ্রামের কনা বেগম। অবশেষে তার চাওয়া পূর্ণ হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে সাইফুল ইসলাম তার লোক মারফত ঐ বাড়িতে টিউবয়েল পৌছে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, সাইফুল ইসলাম বাদলের প্রতিনিধি সাহাদত হোসেন ও ধন্দহ অমরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলমঙ্গীর হোসেনসহ স্থানীয় লোকজন।
জানা গেছে, গত ১১ অক্টোবর বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতার সভাপতিত্বে উপজেলার অমরপুর-ধন্দহ উচ্চ বিদ্যালয় মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাউসা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোট ভাই সাইফুল ইসলাম বাদল। তার কাছে সেদিন অনেকেই অনেক রকম আবদার করেন। তারই ফলোশ্রুতিতে সোমবার সকালে একটি টিউবওয়েল পান কনা বেগম।
সাইফুল ইসলাম বাদল বলেন, আমার ভাই শাহরিয়ার আলম তার পরিবারকে যতটা ভালোবাসেন, ঠিক ততটায় ভালোবাসেন চারঘাট-বাঘার মানুষকে। বর্তমানে বাংলাদেশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত চলছে। আপনারা কোনো কথায় বিভ্রান্ত হবেন না। দেশের উন্নয়ন পেতে হলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি দেশের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আরও একবার ক্ষমতায় নিয়ে আসার জন্য সকলকে অনুরোধ জানান।