নতুনদের জন্য বেকিং টিপস: পর্ব ২ 

বাসায় বেকিং করতে চান? কিন্তু কি কি সরঞ্জাম আর বেকিং সামগ্রী লাগবে জানেন না? এখনই জেনে নিন! আজকাল কেক হোক বা কুকিজ অথবা হোক না সেটি কোন বেকড ডেজার্ট আর সেটা যদি দোকানের না হয়ে বাসায়ই বানানো হয় তাহলে তো পুরো ব্যাপারটাই জমে যাবে, তাই না?

কোভিড-১৯ এ যখন পুরো বিশ্ব গৃহবন্দি হয়ে গেল তখন মানুষ ঘরে বসে বোরিং সময় না কাটিয়ে অনলাইনেই অনেক নতুন নতুন স্কিল ডেভেলপ করা শুরু করল। তারই ফলস্বরুপ বেকিং স্কিলটাও অনেক সহজেই মোটামুটি সবার হাতের নাগালে চলে এলো।

তারপরেও অনেক সময় সঠিক সরঞ্জাম এবং কোন টুলস কখন, কিভাবে এবং কোথায় ব্যাবহার করতে হবে তা অনেকেই জানেন না। বেকিং জগতে ১০ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা থেকে আমি তানজিয়া রশীদ নতুনদের জন্য বেকিং টিপস নিয়ে এসেছি।

8

ওভেন
সঠিকভাবে বেকিং এর জন্য ইলেক্ট্রিক ওভেনের বিকল্প নেই। অনেকেই চুলাকে বা মাইক্রোওয়েভ ওভেনে বেক এর কথা বলবেন। কিন্তু যদি পারফেক্ট রেজাল্ট চান সেক্ষেত্রে ইলেক্ট্রিক ওভেন বেস্ট। বাজারে বিভিন্ন সাইজের এবং দামের ইলেক্ট্রিক ওভেন পাওয়া যায়। তবে বাড়িতে ব্যবহারের জন্য ৩০ লিটার - ৩৬ লিটারের ওভেনই যথেষ্ট। নিউমার্কেট বা গুলশান-১ এ ডিএনসিসি মার্কেটে সহজেই পেয়ে যাবেন পছন্দের ওভেনটি।

কেকপ্যান
বাজারে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন শেইপের কেকপ্যান পাওয়া যায়। সাধারণত ৪" থেকে ১৪" সাইজের প্যান এভেইলেভল কিন্তু কাস্টমাইজ সাইজের প্যান অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারেন। গোলাকার, স্কয়ার, ওভাল, স্টারশেইপ, হেক্সাগোনাল ইত্যাদি ছাড়াও বিভিন্ন শেইপের প্যান খুঁজে পাবেন নিউমার্কেট বা ডিএনসিসি মার্কেটে।

বিটার
বাজারে অনেক কোম্পানির ইলেক্ট্রিক বিটার আছে যেগুলো বাসায় ব্যবহার করা যায়। তবে মিয়াকো ব্র্যান্ডের বিটারটাই বেকারদের কাছে বেশি জনপ্রিয়। তবে ইলেক্ট্রিক প্রডাক্টের ওয়ারেন্টি, গ্যারান্টি চেক করে তারপর কিনতে হবে।

7
অন্যান্য সরঞ্জামাদি
বেকিং এর জন্য আরো কিছু প্রয়োজনীয় জিনিস যেমন স্প্যাচুলা, প্যালেট নাইফ, কেক টার্ন টেবিল, বিভিন্ন সাইজের নজেল, মেজারমেন্ট কাপ, শ্রেডেড নাইফ, কেক বোর্ড, সিলিকন ম্যাট, বিভিন্ন সাইজের ডেজার্ট কাপ ইত্যাদি নিউমার্কেটে বা ডিএনসিসি মার্কেটে পেয়ে যাবেন।

উপকরণ
সবসময় বাজারের সবচেয়ে ভালো উপকরণগুলো কেনার চেষ্টা করবেন। ইদানিং মানহীন ও কমদামী কেক উপকরন যেমন মাখন, চকলেট, ক্রিম, আইসিং সুগার, গ্লুকোজ ইত্যাদি পণ্যে বাজার ছেয়ে গেছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যত ভাল উপকরন ব্যবহার করবেন ততভালো বেকড প্রডাক্ট বানাতে পারবেন। সুতরাং দামের ক্ষেত্রে আপোষ করলেও উপকরণের মানের ক্ষেত্রে কখনোই আপোষ করা যাবে না। সবশেষে বলতে চাই বেকিং ব্যাপারটাকে অযথা ভয় না পেয়ে প্রয়োজনীয় ন্যুনতম স্কিল জেনে কাজ শুরু করলে বাড়িতেই অনেক ভালো করে বেকিং করা সম্ভব।

received_1057125955447876
তানজিয়া রশীদ, ইন্টারন্যশনাল সুগার আর্টিস্ট, ঢাকা।