নিয়ন্ত্রণ হারালেন ট্রাক চালক, প্রাণ গেল ৩ পথচারীর

পাবনার নুরপুরে নিয়ন্ত্রণ হারানো ট্রাক উল্টে তিন পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার সকাল আটটার দিকে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, যশোর থেকে আসা কাঠবোঝাই ট্রাকটি ওই এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় উল্টে যাওয়া ট্রাকর নিচে পড়ে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

 

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার বালুদিয়া গ্রামের শাহিন আলম (৫০), একই এলাকার আটলংকা নতুপাড়া গ্রামের আহাম্মদ আলী (৪০) এবং কচুগাড়ি গ্রামের রবিউল ইসলাম (৫০)।

 

ইত্তেফাক/এএম