শুরুতেই চাপে আফগানিস্তান

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৫৭ রানের মাথায় তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানিস্তান। শাহিন শাহ আফ্রিদি নিজের প্রথম ওভারে এসেই পরপর দুই বলে ফেরান উদ্বোধনী ব্যাটসম্যান গুলবাদিন নায়েব ও হাসমতউল্লাহ শাহিদিকে। পাকিস্তানের পক্ষে তৃতীয় আঘাত হানেন ইমাদ ওয়াসিম। রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৬২/৩।

 

এর আগে আজ শনিবার ইংল্যান্ডের লিডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নায়েব।

ইত্তেফাক/এএম