পান্ডিয়ার ইনজুরি নিয়ে যা জানালো ভারত 

ভারতের অন্যতম ভরসার নাম হার্দিক পান্ডিয়া। বিশেষ করে মিডল অর্ডারের ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দারুণ কার্যকরী পান্ডিয়া। তবে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পান্ডিয়াকে নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।  

পাওয়ার প্লের নবম ওভারে বোলিং করতে আসেন পান্ডিয়া। ততক্ষণে বাংলাদেশের দুই ওপেনার আগ্রাসী ব্যাটিং করছিল। ওভারের তৃতীয় বলে তানজিদ তামিমের চার আটকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে গোড়ালিতে চোট পান এই অলরাউন্ডার।  

মাঠেই তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। এরপর বোলিং করার জন্য উঠেও দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু বোলিং আর করা হয়নি। অবশেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পান্ডিয়াকে। 

স্ক্যান শেষের আগে বলা যাচ্ছেনা ইনজুরি ঠিক কতখানি গুরুতর। তবে যদি গোড়ালি মচকে গিয়ে থাকে, তবে অন্তত ৩ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পান্ডিয়াকে। সেক্ষেত্রে মিস হয়ে যেতে পারে পুরো বিশ্বকাপটাও।