পাওয়ার প্লেতে উইকেটশূন্য বাংলাদেশ 

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের টার্গেটে ব্যাট করছে ভারত। ব্যাট করতে নেমে ভারতে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা। পাওয়ার প্লেতে উইকেট নিতে ব্যর্থ বাংলাদেশি বোলাররা। 

২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। বেশ আক্রমণাত্নক ব্যাটিং করেতে থাকেন এই দুই ব্যাটার।

অন্যদিকে উইকেটের খোঁজে চার বোলার ব্যবহার করেও ব্যর্থ হয় বাংলাদেশ। পাওয়ার প্লের ১০ ওভার শেষে বিনা উইকেটে ৬৩ রান সংগ্রহ করেছে ভারত।