ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রতিবন্ধী যুবতী (২১) ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে প্রতিবন্ধী যুবতীর মা বাদি হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেছেন।
গত ২২ জুন উপজেলার তললী গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক প্রতিবেশী হুদাত মীর (৫০) পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, বাড়িতে একা পেয়ে প্রতিবেশী হুদাত মীর ওই প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা করতে চাইলে এলাকার একটি প্রভাবশালী মহল ধর্ষিতার পরিবারকে নানা রকম ভয়ভীতি দেখায়। পরে গত শুক্রবার (২৮ জুন) রাতে ধর্ষিতার পরিবার পাগলা থানায় মামলা করতে সক্ষম হয়।
আরও পড়ুন: গরুর ব্রুসেলোসিস রোগের প্রতিষেধক আবিষ্কারের সম্ভাবনা
পাগলা থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান জানান, মামলার একমাত্র আসামি হুদাত মীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/অনি