ওয়ার্নার ও মিচেল মার্শের শতকে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার 

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৩৬৮ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের শতকে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করে অজিরা। 

শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকে পাকিস্তান বোলারদের উপর চড়াও হয় অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। আক্রামনাত্নক ব্যাটিং করতে থাকা দুই ওপেনারই করেন ব্যক্তিগত শতরান। ওপেনিং জুটি থেকে আসে ২৫৯ রান। দলীয় ২৫৯ রানে ১০৮ বলে ১২১ রান করে শাহিন আফ্রিদির বলে আউট হন মিচেল মার্শ। 

6

তার বিদারের পর দ্রুত ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। ১ বলে শূন্য রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসেন স্টিভেন স্মিথ। তাকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করে ডেভিড ওয়ার্নার। তবে দলীয় ২৮৪ রানে ৯ বলে ৭ রান করে আউট হন স্টিভেন স্মিথ।

5

এরপর ক্রিজে আসেন মার্কাস স্টয়নিস। তাকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। দলীয় ৩২৫ রানে ১২৪ বলে ১৬৩ রান করে আউট হন তিনি। 

7
 
তার আউটের পর দ্রুত আরও ৫ উইকেট হারায় অজিরা। এরপর ক্রিজে আসা অ্যাডাম জ্যাম্পাকে নিয়ে ইনিংস শেষ করেন অধিনায়ক প্যাট কামিন্স। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন শাহিন আফ্রিদি।