সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে গৃহবধূ নিহত, আহত ১

সাতক্ষীরার পৃথক স্থানে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু ও অপর এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা ও বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা দুটি ঘটে।
 
বজ্রপাতে নিহত গৃহবধূ বৈষ্টমী সরকার (৪০) সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের অনিমেষ সরকারের স্ত্রী। অপর আহত গৃহবধূ জেসমিন নাহার (৩৫) একই উপজেলার বলাডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকালে বৃষ্টির সময় বৈষ্টমী সরকার বাড়ির পাশে বিলে ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাত তিনি ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন চাঁদের কনা

অপরদিকে, জেসমিন নাহার ঝড় বৃষ্টির মধ্যে ঘরের বাইরে গৃহস্থালির কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/অনি