শুরুতেই চাপে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। লর্ডসে দিনের দ্বিতীয় ম্যাচে ৪৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে অসিরা। দলীয় ১৫ ফিঞ্চকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরত পাঠান ট্রেন্ট বোল্ট।

এরপর দলীয় ৩৮ রানে লুকি ফার্গুসনের বলে লাথামের হাতে ধরা পড়েন ওয়ার্নার। দলীয় স্কোরে ৮ রান যোগ হতেই ফার্গুসনের বরে মার্টিন গাপটিলের হাতে ধরা পড়েন স্টিভ স্মিথ। ওয়ার্নার ১৬ রান করলেও ফিঞ্চ ও স্মিথ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ১৮ ওভারের খেলা শেষে অসিদের সংগ্রহ তিন উইকেটে ৭৩ রান।   

এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে কোনো পরির্তন আনা হয়নি। তবে নিউজিল্যান্ডের স্কোয়াডে ‍দুটি পরিবর্তন আছে। ম্যাট হেনরির পরিবর্তে খেলছেন ইস সোধি। অপরদিকে কলিন ‍মুনরোর জায়গায় খেলবেন হেনরি নিকোলস|

অস্ট্রেলিয়া এর মধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দলীট আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে অসিদের হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে কিউইদেরও। তবে হেরে গেলেও সুযোগ থাকছে শেষ চারে খেলার।

ইত্তেফাক/কেআই