দক্ষিণ কোরিয়ার কিমহে বুসানে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে মহাসমারোহে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২২ অক্টোবর) রাধাকৃষ্ণ মন্দিরের একনিষ্ঠ ভক্ত বাবু শক্তিপদ মণ্ডল কিশোরের সভাপতিত্বে ও অন্য ভক্তদের প্রচারণা এবং সার্বিক সহযোগিতায় এ পূজা অনুষ্ঠিত হয়।
পূজায় কোরিয়ার বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশ, ভারত, নেপাল, রাশিয়া ও অন্য দেশের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, গবেষক, ইপিএস কর্মী ও ব্যবসায়ীরা সপরিবারে অংশগ্রহণ করেন। এসময় পূজারি ও সমবেত ভক্তরা ধরিত্রীর মঙ্গল কামনায় পূজা, অঞ্জলি প্রদান ও প্রার্থনা করেন। বিদেশের মাটিতে এমন উৎসবমুখর পরিবেশ, নিজ দেশে রেখে আসা পরিবার-পরিজন, আনন্দ-ঐতিহ্যের অভাব পূরণ করে দেয়।
পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শক্তিপদ মণ্ডল কিশোর বলেন, উৎসবমুখর পরিবেশে ভক্তরা পূজা উপভোগ করেন। অনুষ্ঠানে মহা-প্রসাদের আয়োজন করা হয়। অতিথিরা পরম আনন্দে সুস্বাদু মহা প্রসাদ গ্রহণ করেন। ভক্তদের পদচারণয় মিলনমেলায় পরিণত হয় রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ।
এতে আরও উপস্থিত ছিলেন লিটন দাস, নয়ন মণ্ডল, নিতাই চৌধুরী, গোবিন্দ বনিক, বিপ্লব পাল, প্রশান্ত মণ্ডল অপূর্ব সরকার তূর্য, শুভ রায়, হৃদয় দাস চন্দন রায়, প্রবীণ প্রতীক প্রমুখ। পূজারিতে ছিলেন শুভময় বিশ্বাস।