ঠাকুরগাঁও-১ আসনে ফখরুল-রমেশের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। রবিবার বাছাই এর দিনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও  জেলা রিটার্নিং অফিসার ড. কে এম কামরুজ্জামান সেলিম। মনোনয়নপত্রে কোনো গড়মিল না থাকায় তা বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের মনোনয়ন পত্র বৈধ বলে নিশ্চিত পাওয়া গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয়েছে।

ইত্তেফাক/কেআই