সামাজিক যোগাযোগমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের ‘মিছে প্রেম’। শুক্রবার (২০ অক্টোবর) জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ইউটিউবে ‘কবি এনামূল হক পলাশ Poet Enamul Haque Palash’ নামে একটি চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে।
‘মিছে প্রেম’ নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, মিছে প্রেম শুধু রোমান্টিক বা বিরহের গান না। এই গানটি জীবনের কথাও বলে। সব ধরণের শ্রোতার গানটি ভালো লাগবে।
সঙ্গীতায়োজন, গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন কেডি বিজন। তিনি বলেন, আশা ছাড়া তো জীবন চলে না। তেমনি প্রেম বিরহ জীবনের একটি বড় অংশ। আমরা সবার কথা চিন্তা করেই সুর ও কণ্ঠ দেওয়ার চেষ্টা করেছি।
False Love
Lyric - Enamul Haque Palash
Voice and Tune - K D Bijon
Music arrangement : K D Bijon
মিছে প্রেম মিছে আশা
আমাদের জীবনের ভাষা
শৈশব বারান্দা বৃষ্টিতে ভিজে
জীবনের ঘর সাজিয়েছি নিজে
তবুও নেই যেন কী যে
গানগুলো প্রেম গিজগিজে।
মিছে প্রেম মিছে আশা
আমাদের জীবনের ভাষা
মাটির কুড়েঘরে থাকি
জীবনের দায় শোধ বাকি
মৃত্যুকে হাতে তুলে রাখি
আজ সেই কথা হবে নাকি?
তবে শোনো সেই কথা
জীবন এক মহান শূন্যতা।
মিছে প্রেম মিছে আশা
আমাদের জীবনের ভাষা
আমাদের ভাষাগুলো বোবা
কথাগুলো অন্তরে ডুবা
আমাদের জীবন হাবাগোবা
আমারে কি ভালোবেসে ছোঁবা?
আমি প্রেম আমি শেষ আশা
আমি সেই দুরন্ত সর্বনাশা
মিছে প্রেম মিছে আশা
আমাদের জীবনের ভাষা