ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে রাজু চাকলাদারের ‘জলের আগুন’ অ্যালবামের টাইটেল সং ‘জলের আগুন’।
‘বাঁকা চোখের জলে আগুন পোষো/ জ্বালিয়ে কয়লা করো এক হৃদয় সুখ;/ আমার হৃদয় যখন বরফ জলে ভাসে/ তুমি আগুন হয়ে থেকো আমার পাশে’
এমনই চমৎকার কথা ও কাব্যিক ঢঙে রচিত উপমাবহুল এই গানে, উপমা প্রয়োগে রয়েছে মুন্সীয়ানার জলছাপ। গানটি গাওয়ার পাশাপাশি বাণী রচনা এবং সুর সংযোজন করেছেন শিল্পী নিজেই।
সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অনিক খান এবং ভিডিও সম্পাদনা করেছেন দেলোয়ার হোসেন সুমন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শানিজা ও অপূর্ব। ‘স্টুডিও এসএমএস’ এর ব্যানারে নির্মিত গানটি রাজু চাকলাদারের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে।

