নিউজিল্যান্ডের শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ৯২ রানের মধ্যে দলটির পাঁচ ব্যাটসম্যান আউট হয়ে ফিরে গেছে সাজঘরে। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেবল ওসমান খাজা কেবল ক্রিজে আছেন। ২৬ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১১৮ রান।
লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার সন্ধ্যায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে নেমে দলীয় ১৫ রানে ফিঞ্চকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরত পাঠান ট্রেন্ট বোল্ট। ৩৮ রানে লুকি ফার্গুসনের বলে লাথামের হাতে ধরা পড়েন ওয়ার্নার। দলীয় স্কোরে ৮ রান যোগ হতেই ফার্গুসনের দ্বিতীয় শিকারে পরিণত হন স্টিভ স্মিথ।
এরপর ওসমান খাজার সঙ্গে জুটি বেঁধে মার্কস স্টয়েনিস এগুনোর চেষ্টা করেন। তবে দলীয় ৮১ রানে জিমি নিশামের বলে তিনিও ফিরে যান। সবশেষ নিশামের দ্বিতীয় শিকারে পরিণত হন গ্লেন ম্যাক্সওয়েল। আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে স্টয়েনিস (২১) ও ওয়ার্নার (১৬) ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
অস্ট্রেলিয়া এর মধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দলীট আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে অসিদের হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে কিউইদেরও। তবে হেরে গেলেও সুযোগ থাকছে শেষ চারে খেলার।
ইত্তেফাক/কেআই