আমি তাড়াহুড়োয় বিশ্বাসী নই। এখন গানে অনেক পরিবর্তন এসেছে। মাধ্যম বদলেছে। সিডির বদলে ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। আমিও নিজেকে সময় দিয়েছি। একই ধরনের গান প্রকাশ করতে চাইনি। আমি চেয়েছি ভিন্নধর্মী সুরের গান শ্রোতাদের উপহার দিতে। সেটা যতক্ষণ মনে হয়েছে শতভাগ সম্ভব হয়নি ততদিন গান প্রকাশ করিনি। এখনো আমি অনেক বেশি গান প্রকাশ করছি না। কম কিন্তু ভালোমানের গান প্রকাশ করতে চাই। ‘হঠাত্’ শিরোনামের গানটি আমার নিজের খুব প্রিয়। এর কথা লিখেছেন তাহসান। আর সুর করেছি আমি। মিউজিক করেছেন অ্যাপিরাস। এর ভিডিওতে আমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছে সুজানা। সব মিলিয়ে একটা সুন্দর টিমওয়ার্ক ছিল। সাড়াও বেশ ভালো মিলছে।
গানে অনিয়মিত হওয়ার কারণ প্রসঙ্গে
সংগীতশিল্পী বালাম