বাংলা
আকলিমা আক্তার,বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ
আদর্শ ডিগ্রি কলেজ, মুন্সীগঞ্জ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
চাষার দুক্ষু
১। রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র্য বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন?
ক) সচ্ছলতা খ) বিলাসিতা
গ) অলসতা ঘ) আরামপ্রিয়তা
২। ‘নবাবি চাল’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) অলস সময় কাটানো খ) অসত্ উপার্জন
গ) উত্পাদনহীন অবস্থা ঘ) অনুকরণপ্রিয়তা
৩। রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেছেন?
ক) ১৮৮০ খ) ১৮৮১ গ) ১৮৮২ ঘ) ১৮৮৩
৪। কত বছর বয়সে রোকেয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন?
ক) ১৫ খ) ১৬ গ) ১৭ ঘ) ১৮
৫। মেয়েদের শিক্ষার ব্যাপারে রোকেয়ার পিতা-মাতা কেমন প্রকৃতির ছিলেন?
ক) আধুনিক খ) রক্ষণশীল গ) কঠোর ঘ) অন্ধ
৬। কাকে বাংলা পদ্যের বিশিষ্ট শিল্পী বলা হয়?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) মানিক বন্ধ্যোপাধ্যায়
গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
ঘ) কাজী নজরুল ইসলাম
৭। ‘চাষার দুক্ষুু’ প্রবন্ধে নিচের কোনটির উল্লেখ আছে?
ক) রকেট খ) জাহাজ গ) এরোপ্লেন ঘ) বাস
৮। ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে বর্তমানে আমাদের কী রাখার স্থান নাই?
ক) ঐশ্বর্য খ) দুর্দশা গ) আশার গান ঘ) সভ্যতা
৯। প্রাবন্ধিক রোকেয়ার মতে কারা নবাবি হালে থাকে?
ক) চাষিরা খ) চাষির স্ত্রীরা
গ) পাটকল-চটকলের কর্মিরা ঘ) ধনীরা
১০। ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন এলাকায় মানুষ ভাতের সঙ্গে লবণ ছাড়া অন্য কিছু সংগ্রহ করতে পারত না?
ক) আসাম খ) বিহার গ) মুর্শিদাবাদ ঘ) উড়িষ্যা
১১। ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন যুদ্ধের কথা উল্লেখ আছে?
ক) ইউরোপের মহাযুদ্ধ খ) ক্রিমিয়াম যুদ্ধ
গ) মুক্তিযুদ্ধ ঘ) ব্রিটিশ যুদ্ধ
১২। কৃষক কন্যা জমিরন চুলে তেল দিতে কোথায় যেত?
ক) সর্দার বাড়িতে খ) মামার বাড়িতে
গ) রাজবাড়িতে ঘ) বোনের বাড়িতে
১৩। নানাবিধ প্রতিবন্ধকতার মুখে রোকেয়া সাখাওয়াত হোসেন থেমে থাকেননি কেন?
ক) নারীশিক্ষার প্রসারে খ) বাংলা শিক্ষার প্রসারে
গ) ইংরেজি শিক্ষার প্রসারে ঘ) আধুনিক শিক্ষার প্রসারে
১৪। প্রাবন্ধিক রোকেয়া সাখাওয়াত হোসেন ভারতবর্ষের মন্দের দিক বর্ণনা করেছেন কেন?
ক) ক্ষোভে খ) দুঃখে
গ) অভিমানে ঘ) সমালোচনাস্বরূপ
১৫। ‘ধান্য তার বসুন্ধরা যার’ বলতে কী বোঝানো হযেছে?
ক) পৃথিবীর নিয়ম খ) ক্ষমতার জোর
গ) সামাজিক কল্যাণ ঘ) জবরদস্তি
১৬। ইউরোপের মহাযুদ্ধ বলতে কোন যুদ্ধকে বোঝানো হয়েছে?
ক) প্রথম বিশ্বযুদ্ধ খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ) ফকল্যান্ড যুদ্ধ ঘ) পাকিস্তান ভারত যুদ্ধ
১৭। চাষা এ পৃথিবীতে শুধু সহ্য করতে এসেছে কেন?
ক) নিঃস্বার্থ বলে খ) হীন-দুর্বল বলে
গ) শোধিত বলে ঘ) আত্মনিবেদিত বলে
১৮। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এখানে কাদের ব্যথার কথা বোঝানো হয়েছে?
ক) চাষির খ) ব্যবসায়ীর
গ) চাকরিজীবীর ঘ) শোষিতদের
১৯। প্রাবন্ধিক ঢাকাই মসলিন পুনরুদ্ধার করতে বলেছেন কেন?
ক) ঐতিহ্য বাঁচাতে খ) কর্মমুখী করতে
গ) সচেতন করতে ঘ) পরিচিতি পেতে
২০।‘এন্ডি’ বলতে বোঝায়-
ক) সুতা পাকাবার যন্ত্র খ) উত্কৃষ্ট মানের কাচের চুড়ি গ) মোটা রেশমি কাপড় ঘ) মোটা রেশমি চুড়ি
উত্তর : ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. গ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. গ