বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন করে সংগঠনটি।
সম্মেলন উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান। সভাপতিত্ব করেন মোঃ ইনসুর আলী, সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।
এসময় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, মহিলা সম্পাদিকা প্রমিলা পোদ্দার, কার্যকরী সদস্য মোঃ আমজাদ আলী খান ও এস এম সেলিম আনসারী এবং বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বরকত খান ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম।