নুয়ান প্রদীপের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক

চিকেন পক্সের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেল শ্রীলঙ্কান পেসার নুয়ান প্রদীপের। আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতির সাপেক্ষে প্রদীপের পরিবর্তে দলে জায়গা দেওয়া হয়েছে কাসুন রাজিথাকে। রাজিথা আগে থেকেই স্ট্যান্ড বাই তালিকাতে ছিলেন। ছয় ওয়ানডের ক্যারিয়ারে তিনি পেয়েছেন পাঁচ উইকেট। সর্বশেষ চলতি বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন রাজিথা। শ্রীলঙ্কার চলতি বিশ্বকাপে আরো দুটি ম্যাচ খেলা বাকি। এরমধ্যে আগামীকাল তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এরপর ছয় জুন তাদের লড়তে হবে ভারতের বিপক্ষে। সাত ম্যাচে ছয় পয়েন্ট পাওয়া দলটির কাগজে কলমে এখনো সেমিফাইনালে উঠার পথ খোলা আছে।