বসুন্ধরা কিংস আরো ওপরে

স্পোর্টস রিপোর্টার

গতকাল বিকালে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংস ৪-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়েছে। ১২ মিনিটে রয়েলের গোলে এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা। প্রথমার্ধেই নাসির দুই গোল করেন। ব্রাজিলিয়ান মারকোস এবং সোহেল রানা গোল করেন। ১৬ খেলায় বসুন্ধরার পয়েন্ট ৪৭। দ্বিতীয় স্থানে আবাহনীর পয়েন্ট ১৬ খেলায় ৩৯। ৭ পয়েন্ট দূরত্ব। আবাহনীর নিচে ৩ পয়েন্ট দূরে রয়েছে সাইফ স্পোর্টিং এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। আগামী সোমবার নোয়াখালীতে আবাহনী ও বিজেএমসি ম্যাচ।