পু‌লি‌শের উপর হামলা, বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে মামলা

ঠাকুরগাঁও‌য়ে পু‌লি‌শের উপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে ৪৮ জনের নাম উল্লেখসহ বিএনপির ৪০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পু‌লিশ। এ মামলায় একজন গ্রেপ্তার করে জেল হাজ‌তে পাঠা‌নো হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফি‌রোজ ক‌বির বলেন, সদর থানার পু‌লি‌শের একজন উপ পরিদর্শক নুরজ্জামাল বাদী হয়ে বিএন‌পির ৪৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৩শ থে‌কে ৪শজনকে আসামি করে সোমবার থানায় মামলাটি দায়ের করে। 

উল্লেখ্য, গতকাল ঢাকার গুলশানের বাস ভবন থেকে বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতা‌রের প্রতিবাদে এদিন রোববার দুপু‌রে শহ‌রের কা‌লিবাড়ী থে‌কে বিক্ষোভ সমাবেশের একটি মিছিল বের হ‌লে পু‌লিশ বি‌ক্ষোভকারীদের বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পু‌লিশ‌কে লক্ষ্য ক‌রে ইট পাট‌কেল নিক্ষেপ ক‌রে বি‌ক্ষোভকারীরা। প‌রে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বু‌লেট ছু‌ড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।