লালপুর (নাটোর) সংবাদদাতা
লালপুরের গোপালপুর পৌর এলাকার বাহাদীপুর দরবার শরীফের পশ্চিমে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রায় ১০ শতাংশ জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ঘর ও বাগান উচ্ছেদ করেছে মিল কর্তৃপক্ষ। শনিবার সকালে আভিযান চালিয়ে স্থাপনা দুটি উচ্ছেদ করা হয়।
বাহাদীপুর এলাকার পৌর কমিশনার মাসুদ রানাসহ অন্যরা জানান, এলাকাবাসী মিলের জমি দখল করে এমন কোনো প্রতিষ্ঠান চান না। তারা এটি উচ্ছেদের জন্য মিল কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, এলাকাবাসীর অভিযোগে বিষয়টি জানতে পেরে উচ্ছেদ অভিযান চালানো হয়।