গাজীপুরের হাড়িনালে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম। তিনি বলেন, ‘কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’
মঙ্গলবার (৩১ অক্টোবর) পৌনে ছয়টায় হারিনাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর আসেনি।
‘কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে’
- জিয়াউল ইসলাম
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সদর থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কে বিশৃঙ্খলার আশঙ্কায় বেকারির মালামাল ভর্তি গাড়িটি বিকল্প রাস্তা হিসেবে জয়দেবপুর থেকে হারিলাল হয়ে মাওনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপ ভ্যানটি আটকে দুই যুবক আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।