নারায়ণগঞ্জ বন্দরে দুটি কাভার্ড ভ্যানে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর ও সিদ্ধিরগঞ্জ উপজেলার মাদানীনগর এলাকায় এই অগ্নিসংযোগ করা হয়।
এর মধ্যে দুর্বৃত্তরা মাদানীনগর এলাকায় কয়েকটি টায়ার ও মদনপুর এলাকায় দুটি গাড়ির চাকায় অগ্নি সংযোগ করে। এখনও পর্যন্ত হতাহতের খবর আসেনি।