ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আগামী ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত প্রাথমিক বাছাই থেকে শুরু করে পরীক্ষার মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানের নির্দেশে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কারো সঙ্গে ঘুষ লেনদেন না করতে সতর্ক করে সকল উপজেলায় মাইকিং করা হচ্ছে।
পুলিশের নিয়োগ পরীক্ষা এলে একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে এবার আগে থেকে জনসচেতনতামূলক ব্রাহ্মণবাড়িয়া জেলার সব উপজেলায় পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে। ঘুষ লেনদেনের বিষয়টি তথ্য-প্রমাণসহ দিতে পারলে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও মাইকে প্রচার করা হচ্ছে।