শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
শিবালয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শনিবার জামাতা আব্দুল মালেকের (৪০) রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পাবনার বেড়া উপজেলার খানপুর কাজীরহাট গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার বাশাইল গ্রামের ঝনু শেখের মেয়ে সাবিনার সঙ্গে স্বামীর প্রায়ই ঝগড়া হতো। সাবিনা কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসে। শুক্রবার বিকালে মালেক বাসাইল গ্রামে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে প্রতিবেশী আত্মীয়ের বাড়িতে স্ত্রীসহ রাতযাপন করেন। ভোররাতে মালেক বুকে ব্যথায় অসুস্থ হলে সাবিনা ডাক্তার ডাকতে এসে পালিয়ে যায়। সকালে মালেককে বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।