কাহালুতে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ার কাহালুতে বিস্ফোরক মামলায় মুরইল ইউনিয়ন সদস্য কামরুল ইসলাম ওরফে রাজা মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গ্রেফতারের পর রবিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত কামরুল কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভোলতা গ্রামের মোকছেদ আলীর ছেলে ও যুবদলের কর্মী।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির জানান, কামরুল ইসলামকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ