আদমদীঘিতে ইয়াবাসহ গ্রেফতার এক

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে শুক্রবার সন্ধ্যায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হচ্ছে মহসিন। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আদমদীঘির মালশন গ্রামের অহির উদ্দীনের ছেলে মাদক ব্যবসায়ী মহসিন ওইদিন বিক্রির উদ্দেশে ২১ পিস ইয়াবা বহন করে নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ মালশন গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।