নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে শুক্রবার রাতে ১১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবা পুলিশ ফাঁড়ির এএসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় উপজেলার সলেমানপুর গ্রামের তমিজ উদ্দিনের স্ত্রী মনজুরা বেগমকে তার নিজ বাড়ির খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ঐ ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তমিজ উদ্দিন পালিয়ে যায়।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, তারা দীর্ঘদিন যাবত্ মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।