ইত্তেফাক রিপোর্ট
কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার গতকাল র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) এর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি কর্নেল মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন। কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার ব্যানব্যাট-৫, মালি জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন শেষে সদ্য পদোন্নতিপ্রাপ্ত হয়ে প্রেষণে র্যাবে যোগদান করেন।
কর্নেল তোফায়েল ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১তম বিএমএ লং কোর্সে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদসহ একটি পদাতিক ব্যাটালিয়নের উপ-অধিনায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া ডিজিএফআই সদর দপ্তর, জিএসও-১ এবং একটি পদাতিক ব্রিগেডে জিএসও-২ (ইন্ট) এর দায়িত্ব পালন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে গোয়েন্দা কোর্স এবং জার্মান হতে জাতিসংঘ মিলিটারি অবজারভার কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি সিয়েরালিওন, ইউকে, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, আইভোরিকোস্ট, মালয়েশিয়া, হল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং ইউএসএ হতে প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কর্তব্যে গমন করেন।