ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। গলফ খেলতে গিয়ে আহত হয়েছেন তিনি। যার কারণে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে দলে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
আগামী ৪ নভেম্বর আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে কয়েকদিনের লম্বা বিরতি পেয়েছিল অজিরা। বিরতিতে অজি দলের অনেকেই গলফ খেলতে গিয়েছিলেন। খেলা শেষ করে ফেরার জন্য অন্য সবার মতো গলফ কোর্টের গাড়িতে উঠেছিলেন তিনি। হঠাৎ সেখান থেকে পড়ে মাথায় আঘাত পান ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েলের চোটের ব্যাপারে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, 'সে তার চোটের কথা জানানোর ব্যাপারে সৎ ছিল। সে ভালো করছে এবং আজ হালকা ব্যায়াম করবে। ভাগ্যিস এর থেকে বড় কোনো ইনজুরিতে তাকে পড়তে হয়নি। ব্যাটে বলে সে দুর্দান্ত করছে।'