ইত্তেফাক রিপোর্ট
ডেমরা এলাকায় ট্যানারির বর্জ্য দিয়ে পোলট্রি ও ফিশ ফিড তৈরি করার দায়ে ৩২ লাখ টাকা জরিমানাসহ ৩টি কারখানা সিলগালা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাবের ভ্রাম্যমাণ আদালত এই এলাকায় অভিযান চালায় বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।