সীতাকুণ্ডে বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত অবরোধের দ্বিতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে বিশাল মিছিল হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পৌর সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বে অবরোধবিরোধী বিশাল মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সম্পাদক মো. সাঈদ মিয়ার পরিচালনায় বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পৌরমেয়র বদিউল আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মহসীন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক, সহসভাপতি রেজাউল করিম বাহার, সহসভাপতি মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া বাকের, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, বিজয় চক্রর্বতী, আবুল হোসনে বাবুল, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশদে আলম, সাধারাণ সম্পাদক সাহাবুউদ্দনি, ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জিলানী রিয়াদসহ অনেকে।