গাজীপুরের কালিয়াকৈরে মর্জিনা আক্তার (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের হাবিবপুর (বড়বাড়ি) গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মর্জিনা উপজেলার হাবিবুপুর গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার হাবিবপুর (বড়বাড়ি) গ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামের একতলা বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে কক্ষে প্রবেশ করে তার মর্জিনাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রবিবার সকালে মর্জিনা ঘুম থেকে না উঠলে বাড়ির লোকজন ডাকাডাকি করেও তার কোন সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিযাকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সানোয়ার হোসেন বলেন, নিহতের লাশের পাশ থেকে একটি রক্তাক্ত বটি উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ