শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন সর্বগ্রাসী মাদকের কারণে সমাজে এক ধরনের অস্থিরতা কাজ করছে। মর্মান্তিক অপরাধ সংঘটিত হচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর রমনায় ঢাকাক্লাবে ইনার হুইল ডিস্ট্রিক ৩২৮ আয়োজিত এক অনষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে মানবতাবোধ, দেশপ্রেম, নৈতিকতাবোধ নিয়ে আমাদের শিশুদের বেড়ে উঠার কথা শিশুরা তা নিয়ে বেড়ে উঠছে না। আমরা শুধুমাত্র ভালো ফলাফলের দিকে বেশি নজর দিচ্ছি। আমরা মনোযোগ দিচ্ছি গণিত, ইংরেজি অথবা বিজ্ঞানের দিকে। নৈতিকতার দিকে আমরা মনোযোগ দিচ্ছি না। আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা হবে।
অনুষ্ঠানে ইনার হুইলের ২০১৯-২০ সেশনের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। ডিস্ট্রিক ৩২৮ এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন নাইমা সাখাওয়াত। তিনি বলেন, ইনার হুইল নাচে গেয়ে সমাজ উন্নয়নে কাজ করে।