বিএনপির অবরোধ-জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে

শরীয়তপুরে ৩ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন

দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবরোধ এবং জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে শরীয়তপুরে ৩ হাজার মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর উদ্যোগে এই মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করা হয়। 

সোমবার (৬ নভেম্বর) বিকেলে শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গীর মোড়স্থ বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু করে প্রায় ৩ হাজার মোটরসাইকেলের বহর বের হয়ে প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করে এ সমাবেশ করে।

399245910_299116093044577_220291452657520414_n

এসময় অংশগ্রহণ করেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান প্রমুখ।

FB_IMG_1699277188283

এছাড়াও এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

397077093_299115679711285_6004504471968721826_n

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। তাদের সে সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে। পালং-জাজিরার মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পালং-জাজিরার মানুষ জননেতা ইকবাল হোসেন অপুর নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।