সামরিক তহবিল ব্যবহারে ট্রাম্পকে বাধা আদালতের

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে সামরিক তহবিল ব্যবহারে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। মেক্সিকোর ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা এবং নিউ মেক্সিকো রাজ্যের সীমান্তে দেয়াল নির্মানে প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক তহবিল থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। ওকল্যান্ডের বিচারক হে ইড এস গুল্লিয়াম তহবিল স্থানান্তরকে অবৈধ এবং দেয়ালকে পরিবেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করার অঙ্গীকার করেছেন। তিনি জাপানের ওসাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমরা শিগগিরই আপিল করবো এবং আশা করি জিতবো। -রয়টার্স ও আল জাজিরা