ব্যাটিং পজিশন পরিবর্তন নিয়ে কারোর অভিযোগ ছিল না: শান্ত

চলমান বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। এমন হতাশাজনক পারফরম্যান্সে পুরো বিশ্বকাপে ব্যাটারদের ছিল না নির্দিষ্ট কোন পজিশন। দলের গুরুত্বপূর্ণ তিন নাম্বার পজিশন থেকে শুরু করে মিডল অর্ডারেও এসেছে বারবার পরিবর্তন। দলের এমন পারফরম্যান্সে সমালোচনার শীর্ষে ছিল এই ব্যাটিং পজিশন। তবে এই ব্যাটিং পজিশন পরিবর্তন নিয়ে কারো কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন নাজমুল হাসান শান্ত।  

শান্ত বলেন, 'আমার মনে হয় যে ব্যাটিং অর্ডার নিয়ে কোনো ব্যাটারের কোনো অভিযোগ ছিল না। যে যেখানে ব্যাটিং করেছে সবাই খুশি ছিল। কিন্তু এর সঙ্গে যেটা বলতে চাই যদি আমরা যেভাবে এসেছিলাম ওই জায়গায় যদি একই রকম থাকত হয়তো আলাদা কোনো কিছু হলেও হতে পারত।'

তিনি আরও বলেন, 'কিন্তু আমার কাছে মনে হয় না যে, ওইটা করলেও অনেক সফল হয়ে যেতাম। আবার একই রকম থাকলে সাফল্যের পরিমাণটা অনেক সময় বেশি থাকে। তো এখন আর এটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই।'