চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সভাপতি শামসুল আলম আজাদের বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে ককটেল নিক্ষেপসহ ঘরের দরজা-জানালা ভাঙচুর করেছে।
সোমবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর বেলায় ১০-১৫ জনের একটি মুখোশধারী চক্র হামলা চালিয়ে দরজা ও জানালার গ্লাস ভাঙচুরসহ ককটেল নিক্ষেপ করে। বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলায় এ হামলা চালানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে তিন বার নির্বাচিত পৌর কাউন্সিলর শামসুল আলম আজাদ জানান, আমি বাড়িতে উপস্থিত না থাকার সুযোগে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা আমার বাড়ি হামলা চালায়।
সীতাকুণ্ড মডলে থানার ওসি তোফায়লে আহমদ বলেন, আমি বিষয়টি এইমাত্র জানতে পেরেছি।তবে থানায় এখনো কোনো অভযিোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।