চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং ভিশন ২০৪১ লক্ষ্য ও অর্জনসমূহ অবহিতকরণ শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ নভেম্বর) বিকাল ৪টায় গোলাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বিশিষ্ট নারী নেত্রী ইসমত আরা সুলতানার (সুরাইয়া বাকের) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা তথ্য অফিস পরিচালক মো. আজিজুল হক নিউটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রহমত উল্ল্যাহ চৌধুরী, গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আইনুন নাহার, গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম সাজ্জাদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা বন্ধনা দেবী ও শিক্ষিকা লাভলী আকতারসহ অনেকে।
প্রধান অতিথি নিউটন তার বক্তৃতায় বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আর্দশ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং ভিশন ২০৪১’র লক্ষ্য ও অর্জনসমূহ নারী সমাজকে অবহিত করা একান্ত প্রয়োজন। কারণ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার রক্ষা করার জন্য তিনি সর্বক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দেয়। দেশ আজ বিশ্বের কাছে একটি উন্নত দেশ হিসাবে পরিচিত লাভ করে।সুতরাং আজকে নারীদের এই অর্জন সম্পর্কে নারীদেরকেই বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে সবার কাছে তুলে ধরা একান্ত প্রয়োজন।