বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে এই দিন চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। আছে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও। তবে স্বস্তির খবর নকআউট পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। কোন কারণে ভারী বৃষ্টির কারণে ম্যাচ শেষ করা সম্ভব না হলে, খেলা চলে যাবে পরের দিনের সূচিতে।
তবে রিজার্ভ ডেতেও যদি খেলা শেষ করা সম্ভব না হয়, তাহলে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী সেরা দলকেই ফাইনালিস্ট ঘোষণা করা হবে। বিশ্বকাপের লীগ পর্বে দুইয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। আর তিনে ছিল অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে প্রথমবারের মত ফাইনাল খেলবে প্রোটিয়ারা। ফাইনালে তাদের সঙ্গী হবে ভারত।