চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন সেন্টার এখন সিডিএ অ্যাভিনিউতে 

চট্টগ্রামের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) জাকির হোসেন রোড থেকে সিডিএ অ্যাভিনিউতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর সিডিএ অ্যাভিনিউ'র সিটি সেন্টারে আইভ্যাকের নতুন কেন্দ্রের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা।

প্রণয় ভার্মা বলেন, উন্নত পরিবেশের এই নতুন কেন্দ্রটি চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ করবে এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে।

1

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এবং এসবিআই বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার।

উল্লেখ্য, ভারতীয় হাই কমিশনের পক্ষে বাংলাদেশে আইভ্যাকসমূহ পরিচালনা করছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। যেটি একটি নেতৃস্থানীয় বৈশ্বিক ব্যাংক। যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক ঢাকা বিশ্বের বৃহত্তম ভিসা আবেদন কেন্দ্র।