দুই ঘণ্টায় ৩ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি আওয়ামী লীগের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দুই ঘণ্টায় ৩ শতাধিক ফরম বিক্রি হয়েছে। ফরম প্রতি নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। সেই হিসাবে ৩০১টি ফরম থেকে দেড় কোটি টাকা আয় হয়েছে দলটির।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন। তবে সকাল ১১টার দিকে দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দলের নেতারা শেখ হাসিনার পক্ষে প্রথম মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।

222

এদিন দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিভাগে ৮১টি, চট্টগ্রাম বিভাগে ৫১, সিলেট বিভাগে ১৭, ময়মনসিংহ বিভাগে ২৬, বরিশাল বিভাগে ১৭, খুলনা বিভাগে ৩৯, রংপুর বিভাগে ২৬ ও রাজশাহী বিভাগে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

জানা গেছে, মনোনয়ন সংগ্রহে একজন প্রার্থী সর্বোচ্চ দুই জন সঙ্গে নিয়ে আসতে পারবেন—এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা কেউই মানছেন না। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিরতি দিয়ে আবারও মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।