ঢাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার, সম্পাদক মাঈন

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার একাংশের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেঘমল্লার বসু। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাঈন আহমেদ। রোববার (১৯ নভেম্বর) দপ্তর সম্পাদক নিনাদ খান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩৫তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলেরদের সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর দুপুর ১২টার দিকে ঢাবির কলাভবনের সামনে বটতলায় ৩৫তম সম্মেলনের আয়োজন করে দলটি।  

দলটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন—আনান, সাদ আহমেদ, কাশফিয়া হাসান মৌরি, প্রদ্যুৎ সরকার, রুদ্র রায় ও এন্টন চাকমা। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মধুসূদন কর্মকার, দিগন্ত দাস ও দুর্জয় রায়। তাছাড়া সাংগঠনিক সম্পাদক অর্ণি আনজুম, কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ক্রানুপ্রু মার্মা লোটাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমেদ জারিফ ইনান, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুব খালাসি, ক্রীড়া সম্পাদক অং অং, পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে তানভীরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।  

এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—তানহা তানজিন, সাব্বির হোসেন, পৃথিং মারমা, আদনান আজিজ চৌধুরী ও শিমুল কুম্ভকার। 

ইত্তেফাক/ডিডি/এএএম