জয়পুরহাটের আক্কেলপুরে এক গরিব কৃষকের দেড় বিঘা জমির কাটা ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে স্তুপ করে রাখা ধানে আগুন লাগানো হয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহান আলী। তিনি পৌরশহরের হাস্তাবসন্তপুর গ্রামের বাসিন্দা।
শাহজাহান আলী বলেন, 'দেড় বিঘার জমির ধান কেটে রেখেছিলাম। আজ রবিবার ধান বাড়িতে নেওয়ার কথা ছিল। সকালে কাটা ধানের স্তুপে আগুন দেওয়ার খবর পেয়ে ছুটে যায়। কেউ শত্রুতা করে এ কাজ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শাহজাহান আলী একজন গরিব কৃষক। শনিবার বিকেলে জমি থেকে কাটা ধান এনে সড়কের ওপর রাখেন। রবিবার সকালে ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। রাতে ধানের স্তুপ আগুনে দেওয়া হয়েছে। রবিবার ভোরে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনার পর কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইত্তেফাক/নূহু