পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে হানুফা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত হানুফা উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় মাঠপাড়া গ্রামের মানিক হোসেনের স্ত্রী।
বিলচলন ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন জানান, ঘর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে কয়েকদিন ধরে উঠোনে ফ্যানে ধান উড়াচ্ছিলেন। রবিবার সকালে ফ্যানের সুইচ অন করতে গেলে অসাবধনতাবশতঃ বিদ্যুৎতায়িত হন হানুফা বেগম। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু