অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছিল বাংলাদেশ। এই ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অনিশ্চিত অভিজ্ঞ এই ক্রিকেটার।
মাহমুদউল্লাহ চোট সর্বশেষ অবস্থা নিয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বলেন, 'মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপের শেষ ম্যাচে ড্রাইভ দিতে গিয়ে কাঁধে আঘাত পায়। সেটার গুরুত্ব বিবেচনা করে আমরা দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্যে থাকার ব্যাপারে উপদেশ দিয়েছি।'
তিনি আরও বলেন, 'আপাতত ৪ সপ্তাহের জন্য বিশ্রামে থাকবে। প্রথম ২ সপ্তাহে পুরো বিশ্রামে রাখব আমরা। এরপরে সে ফিজিওথেরাপি শুরু করবে। বর্তমানে সে ফিজিওথেরাপি শুরুর প্রক্রিয়ার মধ্যেই আছে। আমরা ২-৩ সপ্তাহ পরপর রিভিউ করব এবং এরপর নির্দেশনা জানানো হবে।'