বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ কোন পত্রিকার মাধ্যমে?

বাংলা

মো. সুজাউদ দৌলা

সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 নিমগাছ

­— বনফুল

 

১। বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ কোন পত্রিকার মাধ্যমে?

(ক) শনিবারের চিঠি         (খ) কল্লোল          (গ) প্রবাসী          (ঘ) স্বদেশ

২। নিমগাছটির ছাল ছাড়িয়ে কী করা হয়েছিল?

(ক) শিলে পেষা                                        (খ) সিদ্ধ করা     

(গ) গরম তেলে ভাজা      

(ঘ) কাঁচা খাওয়া

৩। কোন রোগের অব্যর্থ মহৌষধ নিমগাছ?

(ক) জন্ডিস                    (খ) বাতের ব্যথা     (গ) ঠাণ্ডাজ্বর        (ঘ) চর্মরোগ

৪।     বাড়ির পাশে কী গজালে বিজ্ঞরা খুশি হন?

(ক) নিমগাছ                  (খ) অর্জুন গাছ        (গ) ঔষধি গাছ     (ঘ) বহেরা গাছ

৫। ওদের বাড়ির কার ঠিক এক দশা?

(ক) নিমগাছের               (খ) গৃহকর্তার         (গ) কবির           (ঘ) লক্ষ্মীবউটির

৬। নিমের কচিপাতা কী সহযোগে খাওয়া যায়?

(ক) মধু                        (খ) গাজর

(গ) শশা                       (ঘ) বেগুন

৭। যকৃতের পক্ষে ভারি উপকার নিমগাছের কোন অংশ?

(ক) নিমপাতা                 (খ) বাকল            

(গ) কচিডাল                  (ঘ) শিকড়

৮। ‘নিমের হাওয়া ভালো’-কাদের উক্তি?

(ক) মুরব্বীদের               (খ) বিজ্ঞদের         

(গ) বিজ্ঞানীদের              (ঘ) পরিবেশবিদদের

৯। কিসের চারদিকে আবর্জনা জমে আছে?

(ক) বাড়ির                    (খ) বাগানের         

(গ) নিমগাছের                (ঘ) ডাস্টবিনের

১০। নিমগাছের পাতা শিলে পেষা হয় কেন?

(ক) রস খাওয়ার জন্য     

(খ) শরীরে লাগানোর জন্য

(গ) নরম করার জন্য       

(ঘ) দাঁত মাজার জন্য

১১। নিমপাতা গরম তেলে ভাজার কারণ নিচের কোনটি?

(ক) মচমচে করে খাওয়ার জন্য                    

(খ) চুলকানির স্থানে লাগানোর জন্য              

(গ) যকৃতের পক্ষে উপকারী                         (ঘ) দাঁত ভালো রাখার জন্য

১২। নিমের কচি ডাল ভেঙে চিবালে কীভাবে মানুষ উপকৃত হয়?

(ক) যকৃতের উপকার হয় 

(খ) স্মৃতিশক্তি ভালো হয়

(গ) দাঁত ভালো থাকে      

(ঘ) চোখের জ্যোতি বাড়ে

১৩। নিমগাছের প্রশংসায় কবিরাজরা পঞ্চমুখ কেন?

(ক) নিমগাছ দেখতে সুন্দর                          

(খ) এটি উপকারী

(গ) এটি পরিবেশবান্ধব   

(ঘ) এটি দেখতে ছোট

১৪। কবি নিমগাছের প্রতি মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইলেন কেন?

(ক) সৌন্দর্যের জন্য

(খ) উপকারী বলে

(গ) পরিবেশবান্ধব বলে   

(ঘ) ঔষধি গাছ বলে

১৫। নিচের কোনটি বনফুলের রচনা নয়?

(ক) বাহুল্য                    (খ) তন্বী               

(গ) ছায়াহরিণ                (ঘ) অগ্নি

১৬। নিচের কোনটি বনফুল রচিত উপন্যাস হিসেবে সমর্থনযোগ্য?

(ক) বিন্দুবিসর্গ               (খ) দূরবীন           

(গ) তন্বী                        (ঘ) তৃণখন্ড

১৭। ‘ঔষধি গাছের গুরুত্ব অপরিসীম।’-এ উক্তির ভাব সত্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ-

(ক) সেগুন বৃক্ষ              (খ) শাল বৃক্ষ         (গ) নিমগাছ        (ঘ) তৃণখণ্ড

১৮।  ‘সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা’- কোন রচনার উদ্দীপকের    সমান্তরাল অনুভূতির পরিচয় আছে?

(ক) মমতাদি                  (খ) আম-আঁটির ভেঁপু

(গ) নিমগাছ                   (ঘ) দেনাপাওনা

১৯।   ‘কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ।’-উক্তিটির মধ্যদিয়ে নিচের কোন দিকটি ফুটে উঠেছে?

(ক) লক্ষ্মীবউয়ের আচরণ 

(খ) নিমগাছের বহুবিধ ব্যবহার

(গ) কবির সৌন্দর্য চেতনা

(ঘ) জীবনবোধ প্রসঙ্গে

২০।  ‘মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে।’-এ উক্তির ব্যঞ্জনার মাঝে প্রতিফলিত হয়েছে-

(ক) মানবজীবনের বাস্তবতা                        

(খ) বাঙালি জীবনের চিত্র

(গ) বাঙালি নারী জীবনের বাস্তবতা

(ঘ) সামাজিক চিত্র

১.ক ২.খ ৩ ঘ ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.খ. ১০.ক.১১ ক. ১২.গ ১৩.খ ১৪.

ক ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮ গ ১৯.খ ২০গ