নৌকার মনোনয়ন পেয়ে ফেসবুকে সাকিবের সঙ্গে ছবি পোস্ট রাশেক রহমানের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এতে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মনোনয়ন পেয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান। 

অন্যদিকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

গতকাল মনোনয়ন ঘোষণার পর আজ সোমবার (২৭ নভেম্বর) ফেসবুকে সাকিবের সঙ্গে ২ দুটি ছবি পোস্ট করেছেন রাশেক রহমান। 

উল্লেখ্য, ২০১৭ সালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক যুব সমাবেশ ও প্রীতি ম্যাচে তিনি উপস্থিত ছিলেন সাকিব। ওই অনুষ্ঠানে তিনি ভোট চান রাশেক রহমানের পক্ষে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সেসময় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য রাশেক রহমানের প্রার্থীতার ঘোষণা দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তিনি মনোনয়ন পাননি।