২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

টানা তৃতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে নামিবিয়া। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গতকাল তানজানিয়ার বিপক্ষে ৫৮ রানে হারিয়ে জয় তুলে নেয় দেশটি। এই জয়ের মধ্যে দিয়ে নামিবিয়া নিশ্চিত করে আসন্ন ২০২৪ বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট। সেই সঙ্গে এই জয়ের মধ্যে নিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকা টুর্নামেন্টের একমাত্র দল।

গতকাল এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৭ রান তোলে নামিবিয়া। ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৯ রানে গুটিয়ে যায় তানজানিয়া। ফলে ৫৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নামিবিয়া। এই ম্যাচে নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করে রুবেন ট্রাম্পেলম্যান। 

এর আগে ২০২১ বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের দেখা পায় নামিবিয়া। অন্যদিকে উগান্ডা এবং কেনিয়া সমান চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট দুই দলের। ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে।